সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : “বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো: জাহাঙ্গীর আলম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সহকারি বন সংক্ষক নায়েমা আক্তার, নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক। আয়োজকরা জানান- বৃক্ষমেলায় ৪৪টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ বিভিন্ন গাছের সমারোহ রয়েছে। এই বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছের চারা রোপনের পরামর্শ দেয়া হয়। প্রতিদিন সকাল ১০ টা থেকে মেলা শুরু হবে চলবে রাত ৮ টা পর্যন্ত। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit