রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

এ্যাম্বুলেন্সে মিলল ফেন্সিডিলের বিশাল চালান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৩৮ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে লাশবাহী এ্যাম্বুলেন্স থেকে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ। এসময় এ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক (৪১) ও মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে সাবেক আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আইযুব আলীর বাসা সংলগ্ন বড়াবাড়ি এলাকা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করে পুলিশ। এসময় এ্যাম্বুলেন্সের মধ্যে তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল পাওয়া গেলে চালক আব্দুর রাজ্জাক ও মাদক ব্যবসায়ী লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটক এ্যাম্বুলেন্স চালক আব্দুর রাজ্জাক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মনগইড় গ্রামের মৃত সফর আলীর ছেলে। আর মাদক ব্যবসায়ী লিটন একই উপজেলার আমিরাবাদ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। লিটনের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে উদ্ধারকারী অফিসার আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন। থানা পুলিশ সুত্র জানায়,গত সোমবার কুমিল্লা থেকে এ্যাম্বুলেন্সটি উপজেলার ভেলাবাড়ী নামক স্থানে অবস্থান করেন। পুলিশের সন্দেহ হলে ওই এ্যাম্বুলেন্সের উপর নজরদারী রাখেন থানা পুলিশ। উদ্ধারকারী অফিসার এসআই জয়নাল আবেদীন জানান, আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ভেলাবাড়ী থেকে এ্যাম্বুলেন্সটি একতার মোড় হয়ে আদিতমারীর দিকে রওনা করেন।

পুলিশ এ্যাম্বুলেন্সের পিছু নিলে চালক বিভিন্ন রুট পরিবর্তনের চেষ্টা চালায়। অবশেষে দুপুরের দিকে থানা পুলিশ আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এর বাসা সংলগ্ন বড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকে এ্যাম্বুলেন্সটি আটক করেন। এসময় এ্যাম্বুলেন্স তল্লাশী চালিয়ে ৬৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় এ্যাম্বুলেন্স চালক ও মাদক ব্যবসায়ীকে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক দু’জনের মধ্যে মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit