সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গৌরনদীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২০৪ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা -আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর অনুষ্ঠিত নানা কর্মসূচী’র মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী উপজেলা, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ও গৌরনদী পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে গতকাল সকাল ৭টায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন। বিকাল ৩টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন।

বিকাল ৩.১৫টায় ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে ৭৪ পাউন্ডের একটি বিশাল কেক কাটা হয়। ৩.৩০টায় উপজেলা সদরে একটি আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, বর্নাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের হাজারের অধিক নেতা,কর্মী ও সমর্থকের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বরিশাল-ঢাকা মহাসড়ক হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শোভাযাত্রাটি শেষে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ জিরো পয়েন্ট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দীপ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শরীফ নাহিয়ান হোসেন রাতুল। অপরদিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বিকেল ৪টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের জনপ্রীয় কন্ঠশিল্পী গামছা পলাশ, তোসিবা, ইমরান খন্দকারসহ বিভিন্ন কন্ঠশিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। এ ছাড়া স্থানীয় জনপ্রীয় নৃত্যশিল্পী ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে উপস্থিত শ্রোতা দর্শকদেরকে মুগ্ধ করেন।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit