রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান তটিনীর সাদামাটা দুই সাজে নজর কাড়ল ভক্তদের হিন্দ রাজাব হত্যাকাণ্ড: ইসরাইলের দায়মুক্তি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরাইলি কারাগারে বন্দি ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’র মুক্তি চান ২০ মার্ভেল তারকা

চৌগাছায় ১৩২ ইউপি সদস্য নিলেন শফথ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৭৩ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার ১১ ইউনয়িন পরিষদের ৩৩ জন সংরক্ষিত সদস্য এবং ৯৯ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেছেন। সোমবার সকালে চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে এই শপথ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এছাড়াও তিনি ইউপি সদস্যদের শপথ নেওয়ান আগে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক স্বাগত বক্তৃতা করেন। বক্তৃতা শেষে শপথ বাক্য পাঠ কার্যক্রম পরিচালনা করেন তিনি।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতেবক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা সদর ইউপি সদস্য জালাল উদ্দিন ও সিংহঝুলী ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সাফিয়া খাতুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল কদর, নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান ও সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ ।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit