শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘তারা আমার ঘরে ঢোকে এবং আমাকে হেনস্তা করে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৪২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : বেগম ফয়েজ ইসা, পাকিস্তান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ফয়েজ ইসার স্ত্রী অভিযোগ করেছেন- কয়কজন দুষ্কৃতকারী তাঁর ঘরে প্রবেশ করে তাঁকে হেনস্তা করে এবং হুমকি দেয়। কেন্দ্রীয় ও সিন্ধু প্রদেশের সরকার বরাবর তিনি লিখিত অভিযোগ করেন। বিস্তারিত বিবরণ অনুযায়ী সেরেনা ইসা তাঁর বিবৃতিতে বলেন, ‘আমি তখন আমাদের সরকারি ভবনে রং করানোর কাজে ব্যস্ত ছিলাম। আমার মেয়ে আমাকে এ কাজে সাহায্য করছিল।

এ সময় দুজন অচেনা মানুষ আমাদের ওই ভবনে প্রবেশ করে এবং আমাকে হেনস্তা করে। পরে তারা আমাকে হুমকি দেয়।’ সেই সঙ্গে ওই দুজন ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে নেয়। তিনি আরো বলেন, ‘এর কিছুক্ষণ পর আরো দুজন বাসায় আসে এবং আগের দুজনের মতোই আমাকে হুমকি দিয়ে যায়। ওই ব্যক্তিরা দাবি করে, তারা সরকারি কোনো একটি বিভাগের লোক।’ তিন পাতার ওই বিবৃতিতে তিনি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
সূত্র : দি পাকিস্তান ডেইলি

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit