সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

শতাব্দী-প্রাচীন মন্দির পরিদর্শনে পাকিস্তানে ২৫০ হিন্দু পুণ্যার্থী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য দেশ থেকে মোট ২৫০ জন পুণ্যার্থী পাকিন্তান হিন্দু কাউন্সিলের আমন্ত্রণে সে দেশের একটি শতাব্দী-প্রাচীন মন্দির পরিদর্শনে গেছে। পাকিস্তানের জাতীয় পতাকাবাহী পিআইএর একটি বিশেষ ফ্লাইট ভারতীয় ১৫৯ জন পুণ্যার্থীকে নিয়ে লাহোর থেকে পেশোয়ার হয়ে করক যায়। এর আগে ওয়াগাহ-আতারি সীমান্ত হয়ে ভারতীয় পুণ্যার্থীরা পাকিস্তানে প্রবেশ করে। সীমান্তে তাঁদের বরণ করে নেন পাকিস্তান তেজরিক-ই-ইনসাফের রমেশ কুমার ভাঙ্কানি। এর পর তাঁদের পেশোয়ার নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা একদিন অবস্থান করবেন। বিশ্রামশেষে তাঁরা মন্দিরটি দেখতে খাইবার পাশতুনখাওয়া রাজ্যে যাবেন। 

পুণ্যার্থীরা ১৯১৯ সালে পরলোকগত সতাতন ধর্মাবলম্বী সাধু পরমহংস মহারাজের মন্দির পরিদর্শন করবেন। এটি তেরি মন্দির নামে পরিচিত এবং করকের তেরি গ্রামে অবস্থিত। ২০২০ সালের তাণ্ডবের পর এটি পুনর্নির্মাণের জন্য পাকিস্তান সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল। ভারত থেকে যাওয়া ১৫৯ জন পুণ্যার্থী তাঁদের চার দিনের সফরে পাঞ্জাবের চাখওয়ালে অবস্থিত কাটাস রাজ মন্দির কমপ্লেক্সও ঘুরে দেখবেন। েপাকিস্তান তেজরিক-ই-ইনসাফের প্রধান পৃষ্ঠপোষক রমেশ কুমার ভাঙ্কানি সংবাদকর্মীদের বলেন, প্রতিমাসে পাকিস্তান ও ভারতের মাঝে প্রতিনিধি বিনিময় হয়। ২০২২ সালে পাকিস্তান ও ভারতের মাঝে ধর্মীয় সফরগুলো বাড়বে। সেই সঙ্গে বাড়বে বাণিজ্যবিষয়ক সফরও।
সূত্র : গালফ টুডে

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit