বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অশালীন কর্মকাণ্ডের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত সংবাদ ও তথ্য প্রচারকারী একটি মাধ্যম।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অন্যের সম্মানহানিকর অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগের মাধ্যমে দেশটির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী ও পুরুষের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাঁদের কাবার পূর্ব কোণে অবস্থিত পবিত্র হাজরে আসওয়াদের কাছে দেখা যায়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে দুই বাংলাদেশির বিরুদ্ধে আনা অশালীন কর্মকাণ্ডের অভিযোগের যোগসূত্র দাবি করে বিভিন্ন ক্যাপশন দেওয়া হয়। তবে পবিত্র দুই মসজিদ-সংক্রান্ত তথ্য প্রচারকারী এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়, এ দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। ভিডিওটি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রমাণ নয়।

এ ঘটনায় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল কোনো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সেটির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই না করে তা বিশ্বাস বা প্রচার না করার বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

সূত্র: খালিজ টাইমস

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit