বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিশুখাদ্যের প্যাকেটে মা-শিশুর ছবি নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিশুখাদ্যের প্যাকেটে মা ও শিশুর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। একই সঙ্গে শিশুর জন্য মায়ের দুধই সবচেয়ে ভালো—এমন বার্তা সব ধরনের শিশুখাদ্যের প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ নির্দেশনার ফলে ফর্মুলা দুধ নিষিদ্ধ হচ্ছে না। নির্ধারিত নীতিমালা মেনে ফর্মুলা দুধ বাজারজাত করা যাবে।

দুই বছরের কম বয়সি শিশুদের জন্য তৈরি সব ধরনের শিশুখাদ্য, এর মধ্যে সিরিয়াল ও পরিপূরক খাবারও এ নির্দেশনার আওতায় থাকবে। শিশুখাদ্যের প্রচারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিনামূল্যে নমুনা বিতরণ এবং মূল্যছাড়ের কুপন দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। প্যাকেটে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, ছয় মাসের বেশি বয়সি শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধু পরিপূরক খাবার হিসেবে এসব পণ্য দেওয়া যাবে।

তুকারাম মুন্ধে বলেন, এফডিএর পরিচালিত এক জরিপে শিশুখাদ্যের প্যাকেজিং ও বিপণনে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে শিশুর জন্য মায়ের দুধের গুরুত্ব তুলে ধরে প্রয়োজনীয় বার্তা না থাকাকে বড় ধরনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার বাড়ানো এবং তাদের সঠিক পুষ্টি নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শহর ও গ্রাম উভয় এলাকায় বুকের দুধ খাওয়ানোর হার উদ্বেগজনকভাবে কম, যা শিশুদের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলছে। এর ফলে অল্প বয়সেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিচ্ছে বলেও দাবি করেন তিনি।

মুন্ধের দেওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে জন্মের পর প্রথম এক ঘণ্টা থেকে ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর হার শহরাঞ্চলে ৫২ দশমিক ৮ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৭৫ দশমিক ২ শতাংশ। তিনি আরও জানান, এক জরিপে ১০ থেকে ১২ বছর বয়সি শিশুদের ২৫ শতাংশের উচ্চ রক্তচাপ শনাক্ত হয়েছে। এ সমস্যার পেছনে বুকের দুধ না খাওয়াকে অন্যতম কারণ বলে দাবি করেন তিনি।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit