শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম

স্পেনে ভাসমান নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার নৌকাটির সন্ধান মিলে। কর্তৃপক্ষের ধারণা, নৌকাটিতে শতাধিক মানুষ ছিলেন এবং এটি প্রায় ২৬ দিন ধরে সমুদ্রে ভাসছিল। নৌকাটি গত ৭ আগস্ট গাম্বিয়া থেকে যাত্রা করেছিল বলে জানিয়েছে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে স্পেনের মেরিটাইম রেসকিউ অ্যান্ড সেফটি সোসাইটি ক্যানারি দ্বীপপুঞ্জের আরগুইনেগুইন শহরের প্রায় ৬৫ মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটির সন্ধান পায়। পরে রাত ১১টার দিকে উদ্ধারকারী একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে নৌকায় থাকা ৪৪ জন পুরুষকে উদ্ধার করে। উদ্ধার হওয়া সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। তাদের হেলিকপ্টারে করে ক্যানারি দ্বীপপুঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। অন্যদের বৃহস্পতিবার ভোরে আরগুইনেগুইন বন্দরে নিয়ে যাওয়া হয়।
ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিহো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আটলান্টিক যেন মানুষের মৃত্যুর পথে পরিণত হয়েছে, এ বিষয়টি স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না।
সূত্র: এবিসি নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit