সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View
রফিকুল ইসলাম সুজন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসি যাদুরাণী বাজার উপ- শাখার উদ্যোগে মতবিনিময় সভা এবং বাংলা কিউআর (Bangla QR) বুথ উদ্বোধন করা হয়েছে।

২৩ আগস্ট রবিবার হরিপুর উপজেলার কালিগঞ্জ বাজারে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও কৃষকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় এনে নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, যাদুরাণী বাজার উপ- শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হরিপুর মসলিম উদ্দিন সরকারি কলেজ গেট ও বটতলি বাজার  প্রদক্ষিন করেন । পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বাংলা কিউআর বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের ,রানীশংকৈল পূবালী ব্যাংক  ব্যবস্থাপক আবু তাহের হাবীব, বালিয়াডাঙ্গী পূবালী ব্যাংক ব্যবস্থাপক ফজলে এলাহি, পীরগঞ্জ পূবালী ব্যাংক ব্যবস্থাপক পরেশ চন্দ্র রায়,যাদুরাণী বাজার পূবালী ব্যাংক উপ- শাখার ম্যানেজার মানিক হোসেন,মসলিমউদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান,আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান ও হরিপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক তাহের হোসেন ( প্রমূখ) ।

এছাড়াও সেখানে শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ক্যাশলেসের মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান পূবালী ব্যাংক কর্তৃপক্ষ এছাড়াও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতেই ক্যাশলেস কিউআর লেনদেন ইতিবাচক প্রভাব পড়বে বলে জানান তারা ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit