সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সু কিকে নিয়ে সব জল্পনার মাঝে জান্তার প্রকাশ করা ছবিতে যা দেখা গেল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ কয়েক বছর পর মিয়ানমারের আটক সাবেক নেত্রী অং সান সু কির নতুন ছবি প্রকাশ করেছে দেশটির সামরিক জান্তা। আন্তর্জাতিক রেডক্রস কমিটির একজন প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাতের ছবি প্রকাশের মাধ্যমে সু কির জীবিত থাকা এবং বর্তমান অবস্থার বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়েছে।

সোমবার প্রকাশিত ওই ছবিতে ৮১ বছর বয়সী নোবেলজয়ী সু কিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির একজন প্রতিনিধির সঙ্গে বৈঠকে দেখা যায়। আইসিআরসি জানিয়েছে, তাদের নির্ধারিত নিয়ম মেনেই প্রতিনিধি তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু কির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তিনি আটক রয়েছেন। এরপর দীর্ঘ সময় তাঁর অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হলেও কোনো বিদেশি প্রতিনিধি প্রকাশ্যে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পাননি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, সর্বশেষ প্রকাশিত ছবিতে সু কিকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। এর আগে ৩০ এপ্রিল রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে সু কির ছেলে কিম অ্যারিস তাঁর মায়ের জীবিত থাকার স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ প্রকাশের দাবি জানান।

কিম অ্যারিস বরাবরই তাঁর মায়ের মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছেন। তাঁর ভাষ্য, কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর মানেই স্বাধীনতা নয়, সু কি এখনো বন্দী।

বিভিন্ন মামলায় সু কিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মহলে সেই বিচারপ্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। চলতি বছরের দুটি সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় তাঁর সাজা কমিয়ে ১৮ বছর করা হয়। পরে তাঁকে কারাগার থেকে গৃহবন্দিত্বে স্থানান্তর করা হয়।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৬,/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit