শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও দেশের মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। লিওনেল মেসি, এমি মার্তিনেজদের এই অর্জন উদযাপন এবং দেশে ফেরার পর তাদের বরণ করে নিতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।

রানার্সআপ হওয়া দলকে বীরের মর্যাদায় স্বাগত জানাতে দেশজুড়ে উদযাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট মিলে।

বার্তায় তিনি লেখেন, ‘খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।’ মিলে বলেন, শিরোপা জয় না হলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই দেশের মানুষের জন্য বড় গর্বের বিষয়।

জাতীয় দল দেশে ফেরার পর সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির দিন এখনো নির্ধারণ করা হয়নি। দল ফেরার সময়সূচি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করে দিন চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর করা হবে।

রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ফাইনালের পর হতাশা কাটিয়ে উঠতে দলের কিছুটা সময় প্রয়োজন। তবে সময়ের সঙ্গে খেলোয়াড়রা বুঝতে পারবেন, তারা দেশের জন্য কত বড় অর্জন নিয়ে ফিরছেন।

তিনি বলেন, এই দল যে মানসিকতা, লড়াইয়ের দৃঢ়তা ও ঐক্যের উদাহরণ তৈরি করেছে, তা আর্জেন্টিনার জন্য অত্যন্ত মূল্যবান। মিলে আরও বলেন, প্রাথমিক হতাশা কেটে গেলে খেলোয়াড় ও কোচিং স্টাফরা নিজেদের অর্জনের গুরুত্ব উপলব্ধি করবেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৬,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit