বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে পৌর বিএনপি’র আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “গাছে গাছে সবুজ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখা ও সকল অঙ্গ সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন জনাব তারেক রহমান কর্তৃক দেশব্যাপি ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (১৮জুলাই) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন ডোমার পৌর বিএনপি’র সাবেক সভাপতি আনিছুর রহমান আনু। পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী’র সঞ্চালনায় অতিথি হিসাবে পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলী, সাবেক সহ-সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের আহবায়ক তমিজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন অর রশিদ বসুনিয়া সজিব, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর মহিলা দলের সভাপতি আফছানা ইয়াসমিন আশা, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, পৌর ছাত্রদলের আহবায়ক রহিমুজ্জামান রুপক প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি’র সভাপতি কাওছার আলম, সাধারণ সম্পাদক নুর হোসেন শামিম, সভাপতি আব্দুল খালেক, জামিয়ার রহমান, মোহাম্মদ আলীসহ পৌর কমিটির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ডাকবাংলো মাঠে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন দলীয় নের্তৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit