মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পুরো সময়টাতেই রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক ও এস আলম গ্রুপের ঋণ জালিয়াতিসহ নানা লুটপাটে ধ্বংসের মুখে পড়ে ব্যাংকিং খাত। এসব জালিয়াতিতে খোদ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে দুদকের কাছে।

গত ৫ আগস্টে এই অনুসন্ধানে নামে সংস্থাটি। একক গ্রাহকের ঋণসীমা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ ছাড়, এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা এবং বিশেষ আর্থিক প্রণোদনার নামে বেআইনি ঋণ সুবিধাসহ নানা দুর্নীতির প্রাথমিক তথ্য পায় সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, এবার রিজার্ভ চুরির নথিসহ ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব ধরনের নীতিগত ও ঋণ সংক্রান্ত নথি তলব করা হয়েছে। এর আগে রিজার্ভ চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের টেকনিক্যাল দায়িত্বে থাকা দুই ভারতীয় নাগরিকের সংশ্লিষ্টতার নথিপত্রও তলব করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit