সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্ত এলাকার ঘরবাড়িতে ফাটল আতঙ্কে সাধারণ মানুষ 

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৮ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : বড়পুকুরিয়া ক্ষতিগ্রস্ত এলাকায় ঘরবাড়িতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে  সাধারণ মানুষ আতঙ্কে  বসবাস করছে।  দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেশের প্রথম কয়লা খনি বড়পুকুরিয়া দীর্ঘদিন থেকে দেখা দিচ্ছে ঘর বাড়িতে ফাটল  আতঙ্কে বসবাস করছে এলাকার মানুষ।

সরেজমিনে গিয়ে দেখা যায় গ্রামের বিভিন্ন ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে টিবলগুলোতে পানি উঠছে না। ক্ষতিগ্রস্ত এলাকার গ্রামবাসীদের তারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে আন্দোলন না করা পর্যন্ত  কর্তৃপক্ষ কোন ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 

পাতিগ্রামের স্থায়ী বাসিন্দা মিজানুর রহমান অভিযোগ করে বলেন প্রতিদিন এই ঘরবাড়িতে ফাটল এবং ঝাঁকুনি হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছি। পাতিগ্রামের অহিদুল হক জানান,যখন খনির ঝাঁকুনি যায় তখন প্রতিবন্দী ছেলে কে নিয়ে ঘর থেকে বের হতে পারিনা খুব বিপদের মধ্যে বসবাস করছি আমরা। পাতি গ্রামের অপর এক বাসিন্দা হেলেনা বেগম অভিযোগ করে বলেন দীর্ঘদিন থেকে ঘর বাড়িতে ফাটল হচ্ছে তারপরও তারা ক্ষতিপূরণ দিচ্ছে না যা ক্ষতিপূরণ যা দেয় অতি নগণ্য।আমরা স্থানী সমাধান চাই।

পাতিগ্রাম বসতবাড়ি রক্ষা  কমিটির সভাপতি মতিয়ার রহমান জানান যে আমরা এভাবে আর আন্দোলন সংগ্রাম করতে পারবো না আমাদের বিষয়ে স্থায়ী সমাধান দিতে হবে  আমাদের জায়গা জমি অধিগ্রহণ করা হোক আর না হলে প্রতি বছরে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাদ্য হব।

এ বিষয়ে বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি যে কারণে তার মতামত নেয়া সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit