বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪১ Time View

ডেস্কনিউজঃ অবরুদ্ধ হরমুজ প্রণালীর ওপর দিয়ে ওড়ার সময় মার্কিন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

তবে এটিতে থাকা দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের ওপর দিয়ে ওড়ার সময় বিমানটি কেন বিধ্বস্ত হলো, তা এখনও স্পষ্ট নয়।

মঙ্গলবার ভোরের দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, “পাইলটরা ভালো আছেন এবং এ ঘটনায় কেউ আহত হননি।”

ট্রাম্প আরও বলেন, “আমরা বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি। তবে পাইলটরা ভালো আছেন, হ্যাঁ।”

ঘটনাটি সম্পর্কে অবগত আছেন, এমন দু’জনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করে। সূত্র: এপি, এবিসি, ফোর্বস, এনবিসি, নিউইয়র্ক টাইমস

কিউএনবি/বিপুল/০৯.০৬.২০২৬/বিকাল ৫.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit