ডেস্ক নিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামালা করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডাকাতরা গভীর রাতে প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তী ও বাড়ীর লোকজনের হাতপা, চোখ মুখ বেধে ঘরের শো কেস থেকে বিভিন্ন মালামাল মোটরসাইকেল, ল্যাপট্যাপ স্বর্ণলংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়।
বাড়ীর মালিক পারভিন বেগম বলেন, গভীর রাতে বাড়ী সবাই ঘুমিয়ে ছিল এই সুযোগে ডাকাতদল বাড়ীতে ঢুকে পরে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এরপর হাত-পা চোখ-মুখ বেঁধে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। পরে আমার ছেলে শোয়েব রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি এ ঘটানার সুষ্ঠু বিচার দাবি জানান।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/রাত ৯:২৩