বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রবেশপত্র ১৫ জুন থেকে বিতরণ শুরু হবে। 

রোববার (৭ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎এতে বলা হয়, ১৫ জুন সকাল ১০টা থেকে টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রবেশপত্র বিতরণ করা হবে ১৬ জুন সকাল ১০টা থেকে।

‎প্রবেশপত্র নিতে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনও শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

তবে কোনও অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনও ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছে বোর্ড।

‎বোর্ড আরও জানিয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন, তবে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে তা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন।

‎এদিকে প্রবেশপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দিচ্ছে ঢাকা বোর্ড। 

শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে, প্রবেশপত্র যাচাইয়ের পর যদি কোনও ধরনের ত্রুটি, কম বা বেশি দেখা গেলে তা অবশ্যই ১৮ থেকে ২৫ জুনের মধ্যে সংশোধন করিয়ে নিতে হবে। এ জন্য নির্ধারিত ছক অনুযায়ী উপপরীক্ষা নিয়ন্ত্রকের (উচ্চমাধ্যমিক) কাছে আবেদনপত্র জমা দিতে হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করালে পরীক্ষায় কোনও ধরনের জটিলতা সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরাই দায়ী থাকবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২৬/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit