সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫২ Time View

ডেস্কনিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া দিয়ে। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি কুয়ালালামপুর যাবেন বলে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম–এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, গত সোমবার সকালে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে কাজ চলছে।

সূত্রগুলো বলছে, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত–চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। সে কারণে দিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় কোনো দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং–এর পক্ষ থেকেও সফরের আমন্ত্রণ আসে বলে কূটনৈতিক সূত্র জানায়। শেষ পর্যন্ত প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নেওয়া হয়।

ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ মে সম্ভাব্য সফর নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করে বাংলাদেশ হাইকমিশন। পরে ১ জুন কূটনৈতিক পত্রের মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে ২১ ও ২২ জুনের সফরসূচি নিশ্চিত করা হয়।

আলোচ্যসূচি এখনো চূড়ান্ত না হলেও সফরে অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সূত্রগুলো জানিয়েছে।

কূটনীতিকদের মতে, মালয়েশিয়া শুধু শ্রমবাজার নয়; শিক্ষা, বিনিয়োগ ও উৎপাদনশিল্পে নতুন অংশীদারত্বের ক্ষেত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে। বর্তমানে দেশটিতে প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়।

সামগ্রিকভাবে প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া নির্বাচনকে নতুন সরকারের পররাষ্ট্রনীতির একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে আঞ্চলিক ভারসাম্য রক্ষার দিকটি গুরুত্ব পেয়েছে।

কিউএনবি/বিপুল/০৩.০৬.২০২৬/বিকাল ৫.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit