শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৬২ Time View

ডেস্কনিউজঃ হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এরপর ইরানের বন্দর আব্বাস এলাকায় যুক্তরাষ্ট্র হামলা চালায়। ইরানের ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ কথা জানিয়েছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি মার্কিন তেল ট্যাংকার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী। মার্কিন ট্যাংকারটি রাডার সিস্টেম বা যোগাযোগব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল।

ইরানি বাহিনীর এই পদক্ষেপের জবাবে মার্কিন সেনারাও পাল্টা গুলি চালায়। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের পরিত্যক্ত এলাকা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় তাসনিম আরও জানায়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, তা মূলত এই গোলাগুলির ঘটনার সঙ্গেই সম্পর্কিত। তবে এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিউএনবি/বিপুল/২৮.০৫.২০২৬/সকাল ১০.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit