শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

শান্তি চেষ্টার মাঝেই ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম দাবি করেছে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন সেনাদের ওপর ইরানি বাহিনীর হুমকি মোকাবিলা এবং আত্মরক্ষার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সংযম বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেছে।

এই হামলা এমন এক সময়ে চালানো হলো যখন দুই দেশের মধ্যে চলমান সংকট নিরসনে আলোচনার টেবিল থেকে কিছুটা অগ্রগতির খবর আসছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় বেশ কিছু বিষয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন। তবে এখনই কোনো চুক্তি চূড়ান্ত বা আসন্ন নয় বলে তিনি সতর্ক করেছেন। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও পরবর্তীতে ট্রাম্প তাঁর আলোচকদের তাড়াহুড়ো না করার নির্দেশ দেন।

২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোতে আঘাত হানে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়ে ওঠে। 

এই সর্বশেষ মার্কিন হামলার বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে চলমান শান্তি আলোচনাকে এই ঘটনা কতটা প্রভাবিত করবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২৬/সকাল ৭.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit