বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভারত-পাকিস্তানকে হারানোই বাংলাদেশের লক্ষ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১২জুন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। টুর্নামেন্টের ১০ম আসরের আয়োজক দেশ ইংল্যান্ড। ২০ ওভারের এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে ২৪ ও ২৬ মে দুই ভাগে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড সফরে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৫ জুন বিশ্বকাপ ভেন্যু ইংল্যান্ডে পৌঁছাবে নিগাররা। 

বিশ্বকাপে বাংলাদেশ দলের টার্গেট প্রসঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি। আর দুটি দলের কথা যদি বলি– ভারত ও দক্ষিণ আফ্রিকা। কারণ ভারতের বিপক্ষে আগে জিতেছি। এজন্য বলছি। দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছি, এ কারণে একটা আত্মবিশ্বাস থাকবে। এর থেকে অন্তত একটি ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে। 

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলা প্রসঙ্গে জ্যোতি বলেন, আমার কাছে মনে হয় স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলা বিরাট সুযোগ নিজেদের প্রস্তুতির জন্য। বিগত সময়ে টি২০ বা ওয়ানডে বিশ্বকাপ খেলার আগে প্রস্তুতি টুর্নামেন্ট পাইনি। যেটা আক্ষেপ ছিল। নিগার আরও বলেন, এবার শ্রীলঙ্কার সঙ্গে একটি সিরিজ খেলেছি।

ত্রিদেশীয় সিরিজ ছাড়াও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপে নামব। এবার প্রস্তুতি নিয়ে অজুহাত দেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ একটা সুযোগ। ত্রিদেশীয় টুর্নামেন্টটা জিতে বিশ্বকাপে যেতে পারলে খুব ভালো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit