বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ডোমারে ট্রাক ও মিথিলা মুখোমুখি সংঘর্ষ নিহিত-২

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সোনারায় বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ডোমার উপজেলার চিলাহাটির কাওলা সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মিথিলা চালক মমিনুল ইসলাম (৩৮)। অপর জন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার অকুঞ্জ চন্দ্র রায়ের ছেলে পথচারী বিকাশ চন্দ্র (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি ট্র্রাকের সঙ্গে নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিথিলা চালক মমিনুল ইসলাম নিহত হন। এসময় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ চন্দ্রকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন।

ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সহ সংঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। পরে লাশ দুটি ডোমার থানায় নিয়ে আসা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit