বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা, নিহত ১৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের তুলিন শহরের উপকণ্ঠে একটি বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।

এছাড়া রাতভর কফার দৌনিন, ফ্রুন, সারবিন এবং তাইর দেব্বা শহরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দক্ষিণ লেবাননের আল-নুমাইরিয়াহ শহরের আশপাশের এলাকাতেও ইসরায়েলি হামলা আঘাত হেনেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে দেইর কানুন শহরের একটি বাড়িতে চালানো একক হামলায় তিন শিশু, চার নারীসহ ১০ জন নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী হতাহতের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান তথাকথিত যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছিল। তবে নতুন এই হামলাগুলো সেই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নতুন হামলায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মহল।

 

 

কিউএনবি/আয়শা/২১ মে ২০২৬,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit