বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’র ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে টাইব্রেকারে অ্যাতলেটিকো মাদ্রিদের হারের পর আবারও আলোচনায় আলভারেজের ভবিষ্যৎ। সেই ম্যাচে ‘স্পাইডার’ ডাকনামে পরিচিত আলভারেজ একটি দারুণ গোল করলেও টাইব্রেকারে নিজের শট মিস করেন। যার খেসারত রোজিব্লাঙ্কোদের দিতে হয়েছে ম্যাচ হেরে ।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে আর্সেনাল, বার্সেলোনা ও পিএসজি এই তিন ক্লাব ইতোমধ্যে তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এই তিন দলই বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং শিরোপা জয়ের দৌড়ে আছে। আর্সেনাল প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে অবস্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আলভারেজের বর্তমান ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।
 
অন্যদিকে পিএসজিও লিগ ওয়ানের শীর্ষে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অন্যদিকে, বার্সেলোনা যদিও সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে, তবে লা লিগা জয়ের পথে এগিয়ে আছে। বার্সেলোনায় তাকে রবার্ট লেভানদোভস্কির আদর্শ উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে এবং তাকে দলে আনতে ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতেও প্রস্তুত তারা।

উল্লেখ্য যে, গত দলবদলেও আর্সেনাল প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল, যা অ্যাতলেটিকো মাদ্রিদ প্রত্যাখ্যান করে।
কয়েক সপ্তাহ আগে ক্লাব সভাপতি এনরিক কেরেজো স্পষ্ট জানিয়ে দেন, তারা আগামী মৌসুমেও আলভারেজকে রাখতে চান। তিনি বলেন, ‘হুলিয়ান আলভারেজ অনেক দিন আমাদের সঙ্গেই থাকবে। আমাকে ঈশ্বর ভাবতে পারো, আমি যতক্ষণ না বলছি সে যাবে, ততক্ষণ সে কোথাও যাচ্ছে না।’

আলভারেজ এবার দারুণ মৌসুম কাটিয়েছেন। তিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছেন, পাশাপাশি টটেনহ্যাম হটস্পার, ক্লাব ব্রুগা ও ইন্টার মিলানের বিপক্ষেও নকআউট ম্যাচে জয়সূচক গোল পেয়েছেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১০৪ ম্যাচে ৪৮ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন। ক্লাবটির হয়ে তার একমাত্র ফাইনাল ছিল গত সপ্তাহান্তের কোপা এল রে’র ফাইনাল,  যেখানে শেষ মুহূর্তে সমতা ফেরানো গোল করেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যায় তার দল।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:০০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit