রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

মায়ের ডাকের তুলির ওপর আবারও আস্থা রাখল বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, এবার নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। মোট ২৮ জন নারী প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে যাচ্ছেন। যার মধ্যে আছেন বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। তিনি নিজে গুমের শিকার ব্যক্তির স্বজন। গুমের মতো অবিচারের বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসনামলে উচ্চকিত কণ্ঠ ছিলেন।

রাজপথে লড়াই করেছেন জুলাই গণঅভ্যুত্থানকালেও। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের নিয়ে গড়ে ওঠে এ সংগঠন। তুলির ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন প্রায় এক যুগ আগে গুম হয়েছিলেন। দীর্ঘ সেই আন্দোলন-সংগ্রামের যেন স্বীকৃতি পেলেন সানজিদা ইসলাম তুলি। এই মনোনয়নকে শুধু নিজের ব্যক্তিগত অর্জন নয়, রাজপথে সংগ্রামরত সব মানুষের স্বীকৃতি হিসেবে দেখছেন তুলি।

এই তালিকা প্রকাশের পর প্রতিক্রিয়া জানতে চাইলে সানজিদা ইসলাম তুলি বলেন, এই মনোনয়ন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি রাজপথে সংগ্রামরত সব মানুষের স্বীকৃতি। আমি সবসময় নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে সোচ্চার ভূমিকা রেখে আসছেন তুলি। সংগঠনটির ব্যানারে বিভিন্ন মানববন্ধন, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির পক্ষ থেকে তাকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী করা দলটির কৌশলগত একটি পদক্ষেপ। এতে একদিকে যেমন আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হচ্ছে, অন্যদিকে মানবাধিকার ইস্যুকে রাজনৈতিকভাবে আরও জোরালোভাবে সামনে আনার ইঙ্গিতও রয়েছে।

দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক সক্রিয়তা এবং আন্দোলনে দৃঢ় অবস্থানের কারণেই সানজিদা ইসলাম তুলির প্রতি আস্থা রেখেছে বিএনপি। তার মনোনয়নকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জামায়াতের ব্যারিস্টার আরমানের কাছে ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে পরাজিত হন সানজিদা ইসলাম তুলি।

 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit