রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : বিশ্ববাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অজুহাতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) থেকে এই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে ‘জ্বালানি সিন্ডিকেটের কাছে নতি স্বীকার’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকার নতি স্বীকার করেছে। মন্ত্রণালয়ের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২০ টাকা। একইভাবে পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১১৬ টাকা।

এছাড়া ডিজেল ও কেরোসিনের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় এবং কেরোসিন ১৩০ টাকায় কিনতে হবে গ্রাহকদের। এর আগে ডিজেলে ১০০ টাকা এবং কেরোসিনে ১১২ টাকা দাম কার্যকর ছিল। অর্থাৎ, ডিজেল ও কেরোসিনের দাম যথাক্রমে ১৫ ও ১৮ টাকা করে বৃদ্ধি পেয়েছে। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit