সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকার ১৫ সদস্য বিশিষ্ট ইমাম প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ডেপুটি স্পিকার সবার খোঁজ-খবর নেন এবং স্বীয় দায়িত্ব পালনের জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাতকালে তিনি এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় স্পিকার বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, এর আগে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সব শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

ডেপুটি স্পিকার বলেন, আমি আপনাদের ভোটে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে। উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।

সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে। আমি শতভাগ সততার সঙ্গে চলেছি এবং সততার সঙ্গেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit