বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম

ইউনিফিলে হামলার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল)-এর ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই হামলায় এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, নিহত শান্তিরক্ষীর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে দায়িত্ব পালনরত শান্তিরক্ষীদের প্রাণহানির ঘটনায় এটি তৃতীয় হামলা।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের চুক্তি মেনে চলার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/সকাল ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit