শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম

ডিএসইতে প্রথম ঘণ্টায় ২৬৩ কোটি টাকা লেনদেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ :  সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় যে কয়টি সিকিউরিটিজ দাম কমেছে, তার চেয়ে সাড়ে ৫ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এতে আলোচিত সময়ে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক বেড়েছে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ২৬৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে ডিএসইতে লেনদেন শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে বেশ কিছু শেয়ার দরপতনের তালিকায় নাম লেখায়। পরে সেগুলো থেকে বেলা ১১টায় আবারও অনেকগুলো সিকিউরিটিজ দাম বাড়ার তালিকায় ফিরে আসে।

প্রথম ঘণ্টা শেষে ডিএসইতে মোট ৩৯২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৮৭টির দাম বেড়েছে, কমেছে ৫১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে প্রথম ঘণ্টায় মোট ২৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার পূর্ণ কার্যদিবসে (৪ ঘণ্টায়) এক্সচেঞ্জটিতে ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

কিউএনবি/অনিমা/১৬ এপ্রিল ২০২৬,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit