বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪

ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব১১। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার
বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার রাজীব ভৌমিক (৩২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বিকাশ ভৌমিকের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি দল উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালায় । অভিযানে ৩৬৭ পিস বিদেশি মদ (মোট ২০৭.৩৭৫ লিটার) জব্দ করা হয়। রাজীব ভৌমিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ রেখে খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit