শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

নড়াইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ে হাজারো মানুষের ঢল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : পহেলা বৈশাখ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ খাশিয়াল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় উপভোগ করতে নড়াইল জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শনার্থী মাঠে ভিড় জমান। প্রতিযোগিতায় মোট ৫২টি ঘোড়া অংশ নেয়। মাঠজুড়ে দর্শকদের উপচেপড়া ভিড় এবং প্রতিযোগিতার উত্তেজনায় পুরো এলাকা উৎসবের নগরীতে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত করে। ঘোড়দৌড় আমাদের গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। এই ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে নানা বয়সী মানুষ মাঠে আসেন। প্রতিযোগিতা চলাকালে দর্শকদের উল্লাস ও করতালিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

ঘোড়দৌড় দেখতে আসা মনির বলেন, এমন আয়োজন হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে জাগিয়ে তোলে। এতে মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।

রিয়াজুল ইসলাম বলেন, শহুরে জীবনে এ ধরনের গ্রামীণ ঐতিহ্য কাছ থেকে দেখার সুযোগ কম পাওয়া যায়। এ ধরনের আয়োজন বাঙালির সংস্কৃতির অনন্য প্রকাশ।

কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও আয়োজক কমিটির সদস্য আসজাদুর রহমান মিঠু বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৯:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit