রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া তেলের বাজার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী (৪৫) আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী মেম্বারের ছেলে।

ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝি অভিযোগ করে বলেন, চট্টগ্রামে সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর তাদের পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করা হয়। এসব ট্রলারের জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২শত লিটার ডিজেল সংগ্রহ করা হয়। পরে গভীর রাতে তেলগুলো আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম ও তার সহযোগীরা তা আটক করে। একপর্যায়ে পিকআপ ভ্যানের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ ডিজেল লুট করে নিয়ে যায়। পরদিন বুধবার সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি পাওয়া যায়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নিজাম উদ্দিন বর্তমানে ১ লাখ টাকা দাবি করছেন। টাকা দিলে তেল ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা ও একটি মেশিনের কুলার ছিনিয়ে নেওয়া হয়।যোগাযোগ করা হলে আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকৃত লুটকারীদের বিষয়ে ভুক্তভোগী অবগত আছেন।  কিন্তু তিনি তাদের নাম প্রকাশ করছেন না।এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন। তিনি নিজেই তেল উদ্ধার করবেন বলে আমাকে জানান। ব্যর্থ হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit