বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

‎লালমনিরহাটে বাড়ছে হাম-রুবেলা সংক্রমণ, হাসপাতালে চিকিৎসাধী-৩

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ১৫ জন এই রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। ‎সোমবার (১৩ এপ্রিল) বিকেল পর্যন্ত লালমনিরহাট সদর হাসপাতালে হাম-রুবেলা সন্দেহে আক্রান্ত ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্র নিশ্চিত করেছেন।

‎​রংপুর বিভাগজুড়ে হাম-রুবেলার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলাতেও বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ‎হাসপাতাল সূত্র জানায়, আক্রান্তদের অধিকাংশই শিশু। তাদের যথাযথ চিকিৎসার পাশাপাশি আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। ‎​এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. মো. আব্দুল হাকিম বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে ৩ জন রোগী হাম-রুবেলার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছি।

আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ‎​তিনি আরও জানান, হাম-রুবেলা একটি ছোঁয়াচে রোগ, তাই শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সচেতনতা প্রয়োজন। সময়মতো টিকা প্রদান এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। ‎​এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit