বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

৩০ লাখ টাকার আইসসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বগুড়ায় ৩০ লাখ টাকা মূল্যের ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইসসহ আইয়ুব আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে শহরের পিটিআই মোড় এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ডিবির ওসি ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিবি পুলিশ জানায়, আইয়ুব আলী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে। কক্সবাজার থেকে সড়কপথে আইসের একটি বড় চালান বগুড়ায় আসার খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে শহরের পিটিআই মোড়ে একটি চায়নিজ রেস্তরাঁর সামনে অবস্থান নেন।

এ সময় সন্দেহভাজন আইয়ুব আলী সেখানে এলে তাকে আটক করে শরীর তল্লাশি করে পরিহিত পায়জামার পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়। কৌটাগুলোর মধ্যে ৩০ গ্রাম সাদা দানাদার ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। জব্দ করা এ মাদকের বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, জেলায় প্রথমবারের মতো আইসসহ গ্রেফতার মাদক কারবারি আইয়ুব আলীকে সদর থানায় সোপর্দ ও তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit