আন্তর্জাতিক ডেস্ক : তেহরানকে যুদ্ধবিরতির আলোচনায় রাজি করানোর পেছনে চীনের ভূমিকা ছিল কি না— বার্তা সংস্থা এএফপির এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি যা শুনেছি তা হলো, হ্যাঁ।’’এই যুদ্ধ থামাতে বেইজিংয়ের জন্যও একটি বিশেষ তাগাদার জায়গা আছে তাহলো- মে মাসের মাঝামাঝি সময়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। যুদ্ধের দোহাই দিয়ে ট্রাম্প তার চীন সফর পিছিয়ে দিচ্ছিলেন; যা মূলত মার্চের শেষে হওয়ার কথা ছিল।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০০