বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ৯ এপ্রিল প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। কামরুল ইসলাম গত ৩১ মার্চ ক্যানসার আক্রান্ত দাবি করে উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে তার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে একটি আবেদন করেন। এ নিয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এরই পরিপ্রেক্ষিতে আবেদনটির ওপর আজ শুনানি হয়। পরে স্বাস্থ্য প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে ওই আদেশ দেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিচার নিজ গতিতে চলবে। কিন্তু মানুষ হিসেবে যদি কেউ অসুস্থ হন বা চিকিৎসার প্রয়োজন হয়, সেটা আমরা যথাযথভাবে দেখব।ম এদিকে জুলাই-আগস্ট গণঅভুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কামরুল ইসলামসহ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের বিরুদ্ধে আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠনের দিন ধার্য রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit