শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ওয়েদারাল্ড, বাদ পড়লেন ম্যাক্সওয়েল ও রিচার্ডসন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : গত অ্যাশেজে দারুণ পারফরম্যান্সের জন্য আরেক পেসার মাইকেল নেসার চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন। জায়গা হয়েছে ব্রেন্ডন ডগেটেরও। আগামী বছর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অফস্পিনার টড মারফিকেও ফেরানো হয়েছে।

কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো উসমান খাজা। বাদ পড়ার এই তালিকায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্যাম কনস্টাস, ল্যান্স মরিস ও ম্যাথু শর্ট। অস্ট্রেলিয়ার সামনে রয়েছে ব্যস্ত সূচি–বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, ভারতের মাটিতে সিরিজ, ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্ট, সম্ভাব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৭ অ্যাশেজের শুরু।

 
গত অ্যাশেজে সুযোগ পেয়ে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেননি ওয়েদারাল্ড। মাত্র ২২.৩৩ গড়ে ২০১ রান করেছেন তিনি। তবে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে চারটি অর্ধশত রানের জুটিতে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নির্বাচক জর্জ বেইলি বলেন, এই চুক্তি তালিকা তৈরি করা হয়েছে পারফরম্যান্স এবং সামনে থাকা ব্যস্ত টেস্ট সূচি বিবেচনা করে। এজন্যই এবার টেস্ট ও মাল্টি-ফরম্যাট খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে।

বিশেষভাবে ঝাই রিচার্ডসনের বাদ পড়া নজর কেড়েছে, কারণ তিনি চোট কাটিয়ে দলে ফিরেছিলেন এবং ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। তবে ভবিষ্যতে আবার তাকে দলে দেখা যেতে পারে।
এছাড়া, গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা প্রত্যাশিত ছিল, কারণ তিনি এখন মূলত টি-টোয়েন্টি স্পেশালিস্ট এবং সামনে অস্ট্রেলিয়ার টেস্ট সূচিই বেশি গুরুত্বপূর্ণ।
২০২৬-২৭ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা:

জাভিয়ের বার্টলেট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ব্রেন্ডন ডগেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

নতুন জায়গা পেয়েছেন: ব্রেন্ডন ডগেট, জ্যাক ওয়েদারাল্ড, মাইকেল নেসার ও টড মারফি।

বাদ পড়েছেন: উসমান খাজা (অবসর), স্যাম কনস্টাস, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝাই রিচার্ডসন ও ম্যাথু শর্ট। 

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit