সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ইসরাইলে একযোগে ইরান ও হিজবুল্লাহর হামলা, শতাধিক শহরে বাজছে সাইরেন!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। এর মধ্যেই ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে আসা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর মধ্য ইসরাইলে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বৃহত্তর তেল আবিব, জেরুজালেম ও আশদোদসহ বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে।

এর আগে ইরান দক্ষিণ ইসরাইলের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানায় ইসরাইল ব্রডকাস্টিং অথরিটি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৯ মার্চ) জানিয়েছে, নিক্ষেপ করা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং তৃতীয়টি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে। 
 পৃথক এক প্রতিবেদনে ইসরাইলি রেডিও জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলজুড়ে ৪০ বার সাইরেন বেজেছে। চ্যানেল ১২ বলছে, দক্ষিণ ইসরাইলে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলা ছিল শনিবার (২৮ মার্চ) মধ্যরাতের পর ইরান থেকে ইসরাইলের দিকে চতুর্থ দফার ক্ষেপণাস্ত্র হামলা।
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit