রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

হরমুজের পর আরও এক জলপথ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন-ইসরাইলি ও ইরানের যুদ্ধে এবার প্রবেশ করেছে হুথি যোদ্ধারাও। যার ফলে হরমুজ প্রণালীর পর আরও একটি গুরুত্বপূর্ণ জলপথে হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি আল জাজিরাকে জানিয়েছেন, সুয়েজ খাল নিয়ে এখন শঙ্কাটি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘গত আড়াই বছরে আমরা দেখেছি হুথিদের উল্লেখযোগ্য শক্তি রয়েছে। তারা যদি বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে লোহিত সাগর এবং শেষ পর্যন্ত সুয়েজ খালের প্রবেশপথও বন্ধ হয়ে যাবে।’ 

তিনি আরও যোগ করেন, ‘হরমুজ প্রণালী তো বন্ধই হয়ে আছে, বাব আল মান্দেব বন্ধ হয়ে গেলে সুয়েজ খালও বন্ধ হয়ে যাবে। এই দুটি গুরুত্বপূর্ণ জলপথ একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এখন। এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অপরিহার্য বৈশ্বিক নৌপথ। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।’

তবে সেটা না হলেও হুথিদের এই যুদ্ধে ঢুকে পড়াটা আরও এক জায়গায় প্রভাব ফেলবে। এলমাসরি আরও বলেছেন, হুথিদের ক্রমাগত হামলা ইসরাইলের শক্তিশালী কিন্তু ‘অভেদ্য নয়’ এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ ফেলবে। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র ইসরাইলের প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। ইসরাইলকে যদি এখন ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রও ঠেকাতে হয়, তাহলে পরিস্থিতি তাদের জন্য অনেক জটিল হয়ে পড়বে।’

তবে রাজনৈতিক দিক থেকে এলমাসরি একটি ভিন্ন দিকও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘বিপরীতভাবে, ইসরাইল হয়তো এটাকে স্বাগত জানাবে। কারণ তারা যুদ্ধ বিস্তার করতে চায়, যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় এবং নিশ্চিত করতে চায় যে ডোনাল্ড ট্রাম্প অদূর ভবিষ্যতে যুদ্ধ থেকে বেরিয়ে না যান। কারণ ইসরাইলের লক্ষ্য এখনো পূরণ হয়নি।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৬,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit