শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

২২ হাজার কোটিতে বেঙ্গালুরুর মালিকানা বদল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘদিন ধরেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলছেন বিরাট কোহলি। গত আসরে তাদের দল প্রথমবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়। এবার মালিকানা পরিবর্তন করলো দলটি।

আদিত্য বিরলা গ্রুপের নেতৃত্বাধীন এক ব্যবসায়ী জোট কিনে নিয়েছে আরসিবির মালিকানা। চুক্তিতে আদিত্য বিরলা গ্রুপের সাথে রয়েছে টাইমস অব ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন। এখন আরসিবির পুরুষ এবং নারী উভয় দলের মালিক হচ্ছে এই জোট।

প্রায় ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকার হিসাবে প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকা। এমন চড়া দামে বিক্রি হয়েছে আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা। ফলে আরসিবির মালিকানায় এসেছে বদল।  

১৮ বছরের ব্যবধানে আরসিবির দাম বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ। যেখানে ২০০৮ সালে ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল বিজয় মালিয়ার ইউনাইটেড ব্রুয়ারিজ। তখনের আইপিএলের ৮ দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম ছিল আরসিবির। এবার মোটা অঙ্কের দামে মালিকানা বদল হয়েছে দলটির।

এছাড়া আরসিবির দাম ছাড়িয়ে গেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস এবং গুজরাট টাইটান্সের সম্মিলিত দামকেও। ২০২১ সালে আইপিএলের নতুন দুই দলকে বিসিসিআই ১.৬৯ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল। আরসিবির বর্তমান দাম দাঁড়িয়েছে ১.৭৮ বিলিয়ন ডলারে।

মালিকানা হস্তান্তরের পর আরসিবির চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিরলা গ্রুপের পরিচালক আর্যমান বিক্রম বিড়লা। যিনি আদিত্য বিড়লা গ্রুপের প্রধান কুমার মঙ্গলম বিড়লার ছেলে এবং সাবেক ক্রিকেটারও। এছাড়া ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সত্যেন গাজওয়ানি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit