রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আইনশৃঙ্খলা বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ।

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরবর্তী উপজেলার বিভিন্ন গ্রামে সন্ত্রাসী হামলা-বাড়ীঘর ভাংচুর, নেতা-কর্মীদের হুমকি-ধামকি ও বেপরোয়া হয়ে উঠেছে একটি দলের নেতা-কর্মীরা। তারা ভিন্নদলের নেতাকর্মীদের উপর বিভিন্ন ভাবে হামলা করে চলেছে। এ সমস্ত সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধকল্পে আমাদের করনিয় বিষয়ে ব্যাপক আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হয় এ সভায়।

সভায় বক্তৃতা করেন চৌগাছা থানার পরিদর্শক ওসি (তদন্ত) আমিনুল ইসলাম শিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপিরসাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র কামালআহমেদ বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম স¤পাদক এম এ রহিম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাংবাদিক এম এ মান্নান ও ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

 

 

কিউএনবি/খোরশেদ/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit