শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ফিরলেন স্মিথ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্টিভ স্মিথকে স্কোয়াডকে অন্তর্ভূক্ত করল অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউড ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তার জায়গায় বদলি হিসেবে স্মিথকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কাফ স্ট্রেইন ইনজুরি থকে সময়মতো সেরে উঠতে পারেননি হ্যাজেলউড।

দলের মেডিকেল স্টাফরা তার পুনর্বাসন প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন এবং আশাবাদী ছিলেন যে টুর্নামেন্টের শেষভাগে তিনি ফিট হয়ে খেলতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি, ফলে দল ব্যবস্থাপনাকে বদলি খেলোয়াড় খুঁজতে বাধ্য হতে হয়।

আইসিসির টি–টোয়েন্টি বিশ্বকাপ ইভেন্ট টেকনিক্যাল কমিটি অস্ট্রেলিয়ার আবেদনের প্রেক্ষিতে দলে হ্যাজলউডের পরিবর্তে স্টিভ স্মিথকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। আইসিসির টুর্নামেন্টে কোনো খেলোয়াড়কে বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে হলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন বাধ্যতামূলক। অনুমোদনের পরই বদলি খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যোগ করা যায়।

চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আইসিসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) ওয়াসিম খান, জেনারেল ম্যানেজার (ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনস, আইবিসি প্রতিনিধি)  গৌরব সাক্সেনা, হেমাং আমিন (টুর্নামেন্ট ডিরেক্টর, স্বাগতিক প্রতিনিধি) এবং শন পোলক (স্বাধীন মনোনীত সদস্য)।
 
স্মিথের অন্তর্ভুক্তি অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ সময়ে এসেছে। ব্যাটিং লাইনআপ যখন রানের জন্য সংগ্রামে, তখন তার অভিজ্ঞতা ও উপস্থিতি দলকে গভীরতা দেবে বলে আশা করা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া মাঠে নামবে, যেখানে সিনিয়র সদস্য হিসেবে স্মিথের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

এর আগে অধিনায়ক মিচেল মার্শের চোটের পর ব্যাকআপ হিসেবে স্মিথকে উড়িয়ে আনা হয়েছিল। কুঁচকির চোটের কারণে মার্শ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি, তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

২০২৫–২৬ মৌসুমের বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই স্মিথ সুযোগ পেয়েছেন। টুর্নামেন্টটিতে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচে তিনি ২৯৯ রান করেন ৫৯.৮০ গড় এবং ১৬৭.৯৭ স্ট্রাইকরেটে। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতক।

একই সঙ্গে  বিবিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও হাঁকিয়েছেন স্মিথ। এসসিজিতে সিডনি সিক্সার্সের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে মাত্র ৪১ বলে শতক পূর্ণ করে জশ ব্রাউন ও গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড স্পর্শ করেন স্মিথ।
 
স্মিথ সর্বশেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ডানহাতি এই ব্যাটার অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১,০৯৪ রান করেছেন ২৪.৮৬ গড় এবং ১২৫.৪৫ স্ট্রাইক রেটে । সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি সাধারণত পাওয়ার-হিটার হিসেবে পরিচিত না হলেও পাঁচটি অর্ধশতক করেছেন। তার সর্বোচ্চ স্কোর ৯০, যা ২০১৫ সালে কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন।

স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন।

 

 

কিউএনবি/খোরশেদ/১৬ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit