বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

কেন্দ্র দখল করে এমপি হতে চাই না: নিজান

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন নিজান বলেন, একটি পক্ষ নির্বাচনে জিততে নানা অপকৌশল ও ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে বলে গুঞ্জন পাচ্ছি। তবে আমরা কেন্দ্র দখল বা বোরকা পরে জাল ভোট দিয়ে এমপি হতে চাই না। মানুষের সরাসরি ভোটে জয়ী হয়ে আপনাদের সেবা করতে চাই।  

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচনকে সামনে রেখে নিজ আসনে ধানের শীষের গণমিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন। কমলনগর উপজেলার পৃথক ৫টি স্থানে নির্বাচনি পথসভা ও গণমিছিল কর্মসূচিতে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। 

আশরাফ উদ্দিন নিজান বলেন, আমরা একটি ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন। আমরা জনগণের আস্থার ওপর বিশ্বাস করি। আমরা কোনো জাল ভোট, প্রবাসী ভোট বা মৃত ব্যক্তির ভোট দিতে দেব না এবং নিজেরাও দেব না।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আশরাফ উদ্দিন নিজান বলেন, নির্বাচনে কোনো প্রকার বিশৃঙ্খলা বা কাউকে হুমকি দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।

এর আগে একইদিন বেলা ৩টায় উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে বিশাল এক গণমিছিল বের করা হয়। মিছিলটি লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় ৯টি ইউনিয়ন থেকে আসা হাজার হাজার সমর্থক ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তোরাবগঞ্জ ছাড়াও করইতলা বাজার, চরলরেন্স বাজার, হাজিরহাট বাজার ও করুনানগর বাজারে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল, সাবেক সহ-সভাপতি মীর আক্তার হোসেন বাচ্চু, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম নাহিদ এবং রামগতি উপজেলা বিএনপির সদস্য আনম মঞ্জুর মোর্শেদসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit