সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট দল কোনটি? সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে ভারতের আশপাশে কাউকে রাখা কঠিনই হয়ে পড়ে। টিম ইন্ডিয়া রীতিমতো অপ্রতিরোধ্য দলে পরিণত হয়েছে। ফল হওয়া সবশেষ ২০ ম্যাচে তাদের হার মোটে ৩টিতে।

শেষ ৫ ইনিংসে ভারত তিনবার দুশো ছাড়ানো ইনিংস খেলেছে। এরমধ্যে এক ম্যাচে তো করেছে ২৭১-ও। ভারতের বিস্ফোরক দল হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান অভিষেক শর্মার। সূর্যকুমার মাঝে ছন্দহীন ছিলেন। এখন আগের রূপে ফিরেছেন। দলে যোগ হয়েছেন ইশান কিশান। সৈয়দ মুশতাক আলী ট্রফির পারফরম্যান্স দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ঢোকা এই ব্যাটারের ব্যাটও খুরধার। এ যেন আরেক অভিশেক শর্মা, দুজনের মধ্যে একরকম প্রতিযোগিতা চলছে, কে কতটা ভালো।
সূর্যকুমার, কিশান ও অভিষেক তিনজনই সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে দেড়শর বেশি রান করেছেন। কিশান ও অভিষেক কাজটা করেছেন ২৩০- এর বেশি স্ট্রাইকরেটে। ভারতের ব্যাটিং লাইনআপে এরপর আছেন তিলক বার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া ও রিংকু সিংদের মতো ব্যাটাররা। জাসপ্রিত বুমরাহকে নিয়ে বোলিং বিভাগও শক্তিশালী। ভারতকেই তো ফেবারিটের তালিকায় রাখতে হয়, নাকি? কিন্তু কাগিসো রাবাদার কাছে ব্যাপারটা এরকম নয়।
রাবাদা কাউকেই ফেবারিট মনে করছেন না, নিজেদের তো নয়ই, ভারতকেও নয়। আইপিএল খেলার সুবাদে অনেক বিদেশির কাছেই ভারতের কন্ডিশন পরিচিত হওয়ায় তার এই যুক্তি। সংবাদ সম্মেলনে প্রোটিয়া পেসার বলেন, ‘এটা একটা রোমাঞ্চকর টুর্নামেন্ট হতে যাচ্ছে। কারণ আইপিএলে খেলার কারণে অনেক বিদেশির কাছে কন্ডিশন অপরিচিত নয়। ভারতের শিবিরে ঠিক কী চলছে, তারা চাপ অনুভব করছে কি না, এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তবে এটুকু বলতে পারি, আমি আসলে কাউকেই স্পষ্ট ফেভারিট বলতে পারছি না।’

তিনি যোগ করে বলেন, ‘এই টুর্নামেন্টে কোনো নির্দিষ্ট ফেভারিট নেই। এটা সবার জন্যই খোলা। যে কেউ জিততে পারে। আমরাও অবশ্যই নিজেদের দাবিটা জানাব। এই টুর্নামেন্ট পুরোপুরি উন্মুক্ত।’২০ দলের বিশ্বকাপ শুরু হবে আগামীকাল থেকে। প্রথম দিন মাঠে নামবে ৬ দল, কলম্বোয় প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। রাবাদার দক্ষিণ আফ্রিকার মিশন শুরু হবে ৯ ফেব্রুয়ারি, প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit