বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বালাগঞ্জে অনূর্ধ্ব-১৬ বালিকা হকি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ Time View

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালাগঞ্জে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বালিকা (অনূর্ধ্ব-১৬) হকি প্রতিযোগিতা ২০২৬’।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত ফাইনাল খেলায় তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তারা শক্তিশালী কুশিয়ারা একাডেমি নারী হকি দল-কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো: নূর হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বালাগঞ্জ ভূমি অফিসের সহকারী কমিশনার মো: জাকারিয়া হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তৈয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। এছাড়াও অনুষ্ঠানে হকি কোচ মো: মুন্না, ক্রীড়া সংগঠক মাহমদ আলীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তৃণমূল পর্যায়ে নারী হকি বিকাশে জেলা ক্রীড়া অফিসের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা থেকে আগামী দিনের জাতীয় পর্যায়ের খোলোয়াড় উঠে আসবে। পরিশেষে উপস্থিত দর্শকরা এই জমজমাট ম্যাচটি উপভোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit