সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে সভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭২ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ।

বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল মিজান রুমি, চৌগাছা থানার ওসি রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, উপজেলা আনছার ভিডিপি অফিসার ঈসরাফিল হোসেন, উপজেলা দূদক চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি মাষ্টার রহিদুল ইসলাম খান, সাংবাদিক এম এ মান্নান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সিংহঝুলী ইউপি ভাপ্রাপ্ত চেয়ারম্যান এ জেড উবাইদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, আতাউর রহমান লাল, নুরুল কদর আন্দুলিয়া বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মহসীন চৌধরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে কোনঅশান্তি না হয় সে ব্যাপারে রাজনৈতিক দলের নেতা-কর্মী ও এলাকাবাসীর প্রতি আহবান জানান। বর্তমান পরিস্থিতিতে চৌগাছা অবস্থা অনেক ভাল, বাজার মনিটারিং, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধে ও শান্তি বজায় রাখতে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন। সকলকে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহবান জানান তিনি।

 

কিউএনবি/আয়শা/২৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit