মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

নোয়াখালীতে দুই মাদক সেবীকে কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দুই মাদক সেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত মো.সুমন (৩২) চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার মৃত আমিনের ছেলে ও সেনবাগের মধুপুর গ্রামের মৃত আলী আহমদের ছেলে বাবলু (৩০)।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ’র নেতৃত্বে বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে চোলাইমদ সেবনকালে দুই যুবককে আটক করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ১ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড কারাদণ্ড এবং নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit