শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

রমজানের আগে ওমরাহ পালন করলেন শোয়েব মালিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : রমজানের আগে বিনোদন ও ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ মক্কা ও মদিনায় যাচ্ছেন ওমরাহ পালনের জন্য। এই তালিকায় যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক জাতীয় দলের অলরাউন্ডার শোয়েব মালিক। সম্প্রতি সৌদি আরবে পৌঁছে ওমরাহ পালন করেন শোয়েব মালিক। তিনি কাবা শরিফের সামনে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে এই পবিত্র অভিজ্ঞতা অর্জনের তৌফিক দেন, আমিন।’

উল্লেখ্য, কয়েক দিন আগেই পাকিস্তান সুপার লিগ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন শোয়েব মালিক। টুর্নামেন্টটির টানা ১০টি মৌসুম খেলেছেন তিনি। এ ছাড়া চলতি মাসের ১৬ জানুয়ারি দ্বিতীয় বিয়ের বর্ষপূর্তি উদযাপন করেন শোয়েব মালিক। তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ। দুজনেই ব্যক্তিগতভাবে এই দিনটি উদযাপন করেন। পিএসএল থেকে অবসর এবং বিয়ের বর্ষপূর্তির পরপরই এই আধ্যাত্মিক সফরে যান শোয়েব মালিক। তার এই ওমরাহ পালনের খবর ভক্তদের মধ্যেও আলোচনার সৃষ্টি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit