বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই

ঝালকাঠিতে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ শ্লোগানে বিশাল পদযাত্রায় নেয়ামুল করিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : ঝালকাঠিতে রাজনৈতিক ঐক্য ও পরিবর্তনের আহ্বানে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ শ্লোগানে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র ঝালকাঠি প্রেসক্লাবের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শুক্রবার বিকেলে আয়োজিত এই পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাতে নিয়ে অংশগ্রহণকারীরা দেশ ও জনগণের অধিকার, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নানা শ্লোগান দেন। পদযাত্রায় ১০ দলের সমর্থিত ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, নির্ধারিত সময়েই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখাই এই পদযাত্রার মূল উদ্দেশ্য। পদযাত্রাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit